ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের ৭৭ কেন্দ্রের ফলাফলে ২৫ হাজার ৭৭ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন শাপলা কলি প্রতীকের প্রার্থী আব্দুল হান্নান মাসউদ।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে এই তথ্য পাওয়া গেছে।
আসনটিতে ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী হান্নান মাসউদ মোট ৭০ হাজার ৯৩৬ ভোট পেয়েছেন। অন্যদিকে তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মাহবুর রহমান শামীম পেয়েছেন ৪৫ হাজার ৮৫৯ ভোট।