Image description

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া ২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগর আংশিক) আসনের ৩৩ কেন্দ্রের ফলাফলে এগিয়ে রয়েছেন হাঁস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা।

 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ৯টা ১০ মিনিট পর্যন্ত ৩৩টি কেন্দ্রে রুমিন ফারহানা ভোট পেয়েছেন ৩১ হাজার ৭১৩।

 

অন্যদিকে তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী বিএনপি জোটের প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব খেজুর গাছ প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ২২ হাজার ৩৩১।