Image description

অসুস্থ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে দেখতে রাজধানীর স্কয়ার হাসপাতালে গেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

 

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে তিনি হাসপাতালে পৌঁছেন। সেখানে রিজভীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

 

এ সময় চিকিৎসকদের সঙ্গে কথা বলে তার চিকিৎসা সংক্রান্ত সর্বশেষ অবস্থা সম্পর্কে অবগত হন তারেক রহমান।

 

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

 

গতকাল মঙ্গলবার শারীরিক অসুস্থতার কারণে রুহুল কবির রিজভীকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন। দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।