Image description

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বলেছেন, আমরা সন্ত্রাসের রাজনৈতিক অতীতকে পিছনে ফেলে সামনে এগিয়ে যেতে চাই। আমরা প্রমাণ করেছি—চাইলে চাঁদাবাজি বন্ধ করা যায় এবং ইচ্ছাশক্তি থাকলে ভূমিদস্যুদের থেকে জমি উদ্ধার করা সম্ভব। আমরা জানি হাতিয়ার উন্নয়ন ও শান্তি কীভাবে প্রতিষ্ঠা করতে হয়।

 

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে ওছখালী কেএসএস সরকারি হাইস্কুল মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় এসব কথা বলেন তিনি

 

নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে ১১ দলীয় জোটের (শাপলা কলি প্রতীক) প্রার্থী হান্নান মাসুদ বলেন, হাতিয়ায় আমাদের মা-বোনদের হয়রানি ও অপমানের কথা ভুলে যায়নি। ভুলে যায়নি—আমাদের দুঃসহ অতীত ইতিহাসকে। সুতরাং এখন আর কোনো হুমকি-ধামকিকে ভয় পাবেন না। আগামী ১২ ফেব্রুয়ারি আপনারা আমাকে একটা করে ভোট দিন, আমি আপনাদের নতুন একটা হাতিয়া গড়ে দেব।

 

এ সময় উপস্থিত ছিলেন—হাতিয়া উপজেলা জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ছাত্রশক্তি ও যুবশক্তির নেতাসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা।

 

এর আগে ১১ দলীয় জোটের নির্বাচনি জনসভাকে কেন্দ্র করে বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার কর্মী-সমর্থক শাপলা কলি প্রতীকের সমর্থনে মিছিল নিয়ে সভাস্থলে এসে সমবেত হয়। এতে সভাস্থলের আশপাশের রাস্তা ও অলি-গলি কানায় কানায় পূর্ণ হয়ে যায়।