Image description
 

বর্তমান অন্তর্বর্তী সরকারের কোনো জবাবদিহিতা নেই বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষক ও সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। নির্বাচন উপলক্ষে ৪ দিনের সরকারি ছুটি নিয়ে তিনি এই মন্তব্য করেন। 

 

মাসুদ কামাল বলেন, ‘উনারা কী করছেন এবং এটা করার ফলে আফটার ইফেক্ট কী হবে; এতে কিছু যায় আসে না। ’

তিনি বলেন, ‘এই যে গার্মেন্টস ফ্যাক্টরি চার দিন বন্ধ দিচ্ছেন, উৎপাদন বন্ধ হয়ে যাবে না? আমার তো দুই-একটা গার্মেন্টস মালিকের সঙ্গে পরিচয় আছে। আমি তো দেখি, তাদের একদম ঘণ্টার সঙ্গে লড়াই চলে। যে আমি এটা কত তাড়াতাড়ি শিপমেন্টে পাঠাতে পারব এবং ডাবল শিফট, ট্রিপল শিফট চালাচ্ছে।

 

তিনি প্রশ্ন রেখে বলেন, ‘সেখানে আপনি চার দিন যে বন্ধ করলেন, কী হবে এখন? ওই চার দিনের জন্য অনেকে চলে যাবে, অনেকে বলবে আমি ওভারটাইম করব না। তারপর যদি ওভারটাইম করাতে হয়, সেখানে বাড়তি খরচ। তাহলে বুঝেন এবার অবস্থাটা কী!’