Image description

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হাসিনা আপা ভারতে গিয়ে তাদের কর্মী-সমর্থকদের বিপদে ফেলে রেখে গেছেন। আমরা সেই কর্মী-সমর্থকদের পাশে আছি। যারা অন্যায় করেছে তাদের শাস্তি হবে, আর যারা অন্যায় করেননি আমরা তাদের কোনো শাস্তি হতে দেব না। উন্নয়নের প্রতীক ধানের শীষ, তাই আসুন আমরা সকলে মিলে এলাকার উন্নয়নের জন্য কাজ করি।

আজ শুক্রবার (২৩ জানুয়ারি) বিকালে তার নিজ আসন ঠাকুরগাঁও-১-এর দেবীপুর খুররমখাঁ আদর্শকোলণী এলাকায় নির্বাচনী পথসভায় এসব কথা বলেন তিনি। 

মির্জা ফখরুল বলেন, একটি দল হিন্দু মুসলমান ভাগ করতে চাইছে, কিন্তু আমরা তা কখনোই চাই না। আমরা এই দেশের সকল ধর্মের মানুষের সমান নিরাপত্তা নিশ্চিত করতে চাই। সকলে মিলে একসাথে সুন্দর দেশ গড়ে তুলতে চাই।

 

নির্বাচনী পথসভায় লিফলেট বিতরণ এবং নিজের জন্য ধানের শিষে ভোট চেয়ে  মির্জা ফখরুল আরো বলেন, বিএনপি পরীক্ষিত দল, আমরা পূর্বেও ক্ষমতায় গিয়েছি এবং দেশের উন্নয়নে কাজ করেছি। তাই আমাদের উপর আস্থা রেখে কাজ করার সুযোগ করে দেবেন।

মির্জা ফখরুল আরো বলেন, যারা মুনাফেক, মিথ্য কথা বলে জনগণকে বিভ্রান্ত করতে চায় তাদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। তাই দেশকে বাচাঁতে শক্তি দিয়ে আবারো উঠে দাড়াতে হবে।

হিন্দু ভাই ও মা বোনদের নিরাপত্তা দিতে হবে, কৃষকদের উৎপাদিত পণ্যের নায্যমূল্য ও শ্রমিকদের নায্য পাওনা দিতে হবে। এই নির্বাচন তার শেষ নির্বাচন, তাই সকলের কাছে দোয়া ও ভোট চান মির্জা ফখরুল। 

 

তিনি বলেন, একশত এগারোটি মামলায় সাড়ে তিনবছর জেল খেটেছি। আমি যখন জেলে তখন আমার স্ত্রীর অপারেশন হয়েছে, সে অবস্থাও গিয়েছে। তারপরও আমি মাথা নোয়াইনি, আমার নেত্রী বেগম খালেদা জিয়াও মাথা নোয়াননি।