হাসিনা শাহি যে হাসিনা শাহি হলো, একজন রাজনৈতিক ব্যক্তিত্ব যে রাষ্ট্র ক্ষমতা নিয়ে এক যুগের ওপরে একটা দেশে হত্যাযজ্ঞ চালাতে পারল ধারাবাহিকভাবে, সেটা কিভাবে সম্ভব হলো? হাসিনা কি একা একা হাসিনা হয়েছে?
হাসিনার পিছনে বাংলাদেশে যে প্রতিষ্ঠানগুলো নিরলস ভাবে কাজ করেছে সেগুলো হল বাংলাদেশের গোয়েন্দা সংস্থা (ডিবি, ডিজেএফআই, এনএসআই), মিডিয়া, আমলাতন্ত্র এবং বড় ব্যবসায়ীরা। যে কোন রাষ্ট্রেরই এই চারটা প্রতিষ্ঠান ওই সরকারের ভিত্তি হিসেবে কাজ করে। হাসিনার ক্ষেত্রে আরও দুটো নিয়ামক যুক্ত হয়েছিল তার শাসনব্যবস্থা বহাল রাখার জন্য। ভারত এবং বাংলাদেশের সুশীল বুদ্ধিজীবীরা।
এখন এই ছয়টি প্রতিষ্ঠান বা নিয়ামক এবং হাসিনার শাসন ব্যবস্থার মধ্যে একটা সেটেলমেন্ট বা অনুচ্চারিত চুক্তি ছিল। হাসিনা ক্ষমতায় থাকবে, ইনরমাস পাওয়ার ইনজয় করবে, শেখ পরিবার ইনরমাস ক্ষমতা প্রিভিলেজ এবং লাক্সারি ইনজয় করবে, বিনিময়ে এই ছয়টি প্রতিষ্ঠানের টপ লিডার যারা আছে তারা সুবিধা এবং ফায়দা নিবে। সুবিধা এবং ফায়দাটা মূলত অর্থনৈতিক এবং পজিশন কেন্দ্রিক। খেয়াল করেন এই ছয়টি প্রতিষ্ঠান কিন্তু না। এই ছয়টি প্রতিষ্ঠানের শুধুমাত্র ক্রিমরা সুবিধাভোগী ছিল, বিনিময়ে প্রতিষ্ঠানগুলো কিন্তু সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে। এমনকি ভারতের সাথে বাংলাদেশের রাষ্ট্রের যে রাজনৈতিক সম্পর্ক সেটাও কিন্তু ধ্বংস হয়েছে।
এখন এই সুবিধাভোগী দলটা কিভাবে সুবিধাটা নিতে পারল এবং হাসিনা-ই বা কিভাবে এই ইনরমাস পাওয়ার এনজয় করতে পারল।
এক কথায় বলতে গেলে প্রাতিষ্ঠানিকভাবে এবং সাংস্কৃতিকভাবে জবাবদিহিতার প্রথাকে ধ্বংস করা হয়েছে ফান্ডামেন্টালি। হাসিনাই শুধু না এ পুরনো বন্দোবস্তর প্রধান সেটেলমেন্ট, অলিখিত চুক্তি হচ্ছে কেউ কাউকে জবাবদিহিতার আওতায় আনবে না। বিনিময়ে এই উপরের দিকে অল্প কয়জন সমস্ত কিছু লুটেপুটে খাবে এবং খেতে পারবে।
এখন প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার কথা ভুলে যান, এই যে প্রতিষ্ঠানগুলোর সুবিধাভোগী লিডারশিপ এদেরকে তো আমরা শাস্তির আওতায় আনতেই পারি নাই এমনকি সর্বনিম্ন জবাবদিহিতার আওতায়ও আমরা আনতে পারিনি। এখন এই মহলটা কি বসে থাকবে চুপচাপ? এই প্রতিষ্ঠানগুলোর আওয়ামী লীগের সুবিধাভোগী লিডারশিপ গুলো উঠে পড়ে লেগেছে এই রাষ্ট্র ব্যবস্থা বা পুরোনো বন্দোবস্ত আগে যেমন জবাবদিহীনতা ছিল ঠিক এজ ইটিজ রাখার জন্য।
বাংলাদেশ রাষ্ট্র এতদিন পর্যন্ত চলেছে মূলত দুই দলীয় শাসন ব্যবস্থার মধ্যে দিয়ে। মানে বিএনপি এবং আওয়ামী লীগ এই দুটি দলের একটি থাকবে সরকারে অপরটি থাকবে বিরোধী দলে। এটাই হচ্ছে পুরনো বন্দোবস্তর স্থায়ী সেটেলমেন্ট। এবং উপরে যে ছয়টি নিয়ামক বা প্রতিষ্ঠানের কথা বললাম তারা আসলে রাজনৈতিক দল বলতে এই দুটিকেই বোঝে এবং এই দুটি দলের সাথে তারা সমঝোতা বা ডিল করে অভ্যস্ত। বা সরল ভাষায় বললে এদের কার্যপ্রণালী এরা পড়তে পারে, এবং এই দুটি রাজনৈতিক দলকে তারা জানে যে পুরনো ব্যবস্থাকে বহাল রেখেই, মানে বিজনেস অ্যাজ ইউজুয়াল রেখেই তারা কাজ করবে। এখানে আওয়ামী লীগ এর পরিবর্তে বিএনপিকে ট্রাস্ট করা যায় খুব বেশি হলে বিএনপি জামাত কে ট্রাস্ট করা যায়।
শুরুতে যে ছয়টি প্রতিষ্ঠানের নাম উল্লেখ করলাম বাংলাদেশ রাষ্ট্রের পুরনো ব্যবস্থা বলবৎ রাখার জন্য যারা কাজ করছে, এই প্রতিষ্ঠানগুলোর সর্বোচ্চ চেষ্টা আছে এবং থাকে তৃতীয় কোন শক্তি বা রাজনৈতিক দলের উত্থান যেন না হয়, যাদেরকে এ প্রতিষ্ঠানগুলো পড়তে পারেনা অথবা যাদের ডিল করার অভিজ্ঞতা এদের নাই। প্রতিষ্ঠিত এই দুই রাজনৈতিক দলের বাইরে ওই জন্যই বাংলাদেশে তৃতীয় কোন রাজনৈতিক শক্তির উত্থান গত ৫৪ বছরে হয় নাই এবং ভবিষ্যতেও যেন না হয় তা সর্বোচ্চ চেষ্টা এই ছয়টি মহল থেকে নিশ্চিত করা হয়েছে।
এখনো দেখবেন আওয়ামী লীগ এবং বিএনপির বাইরে অন্য কোন রাজনৈতিক শক্তি যেন জনগণের মধ্যে থেকে উঠে না আসে তার সর্বোচ্চ চেষ্টা আছে এবং রাষ্ট্রের এই উইং গুলো থেকে অদৃশ্যভাবে সর্বোচ্চ শক্তি নিয়োগ করা হয় এবং হয়েছে যেন গণমানুষে থেকে তৃতীয় কোন রাজনৈতিক শক্তির উত্থান না হয়।
বাংলাদেশের মিডিয়া, গোয়েন্দা সংস্থা, আমলা এবং বড় ব্যবসায়ী, ওদিকে ভারত আর বুদ্ধিজীবীরা তো আছেই, এই প্রত্যেকের অবস্থান দেখেন এটা পরিষ্কার যে, ইনায়ে-বিনায়ে অথবা বুদ্ধিজীবির ভাষায় অথবা বহু রকমের ভাষায় তারা এটাই প্রতিষ্ঠা করেছে, এবং এবং বারবার প্রমাণ করেছে যে আওয়ামী লীগ এবং বিএনপির বাইরে বাংলাদেশে কোন তৃতীয় রাজনৈতিক শক্তি আসলে এরা দেখতে চায় না। এবং কোন তৃতীয় রাজনৈতিক শক্তির উত্থান যেন না ঘটে সেটা তারা সবাই মিলে যে কোন মূল্যে নিশ্চিত করবে।