ফ্র্যাংকলি, এতদিন আমি নিজেও বেশ কনফিউজড ছিলাম। হাসিনা কি বেঁচে আছেন, নাকি ঘাড়ধাক্কা খেয়ে গদি থেকে পড়ে, তারপর লাথি খেয়ে দেশছাড়া হওয়ার শোক সইতে না পেরে পরলোকে পাড়ি জমিয়েছেন?
আজ ঘুম থেকে উঠে নিশ্চিত হইলাম, তিনি বেঁচেই আছেন!
কারণ এই দুনিয়ায় একমাত্র হাসিনার পক্ষেই সম্ভব, আগে বর্ডারে টিম পাঠাইয়া টানেল খুঁইড়ে দেশে ঢোকা যায় কি না সেই সম্ভাবনা যাচাই করা, আর তারপর আলাপ দেওয়া যে ১৬ ডিসেম্বর বিজয় দিবসে ন্যাশনাল ফ্ল্যাগ ক্যারিয়ারে চইড়া তিনি দেশে ফিরবেন।
অর্থাৎ প্ল্যান 'এ' হইলো ওভার গ্রাউন্ড বা আন্ডার গ্রাউন্ড টানেল আর প্ল্যান 'বি' বিজনেস ক্লাস — মাঝামাঝি কিছু নাই!
তবে এই মহিলার ডিলিউশনের পিছে সবচাইতে বড় অবদান তার নিজের সার্কেলের। যার কেন্দ্রে আছে শেখ সেলিম, শেখ হেলাল-তন্ময়, নিক্সন-লিটন, শেখ মারুফ, তাপস আর পরশ। সাইডকিক হিসেবে নানক, নাসিম, ওবায়দুল কাদের, সম্রাট আর জাহাঙ্গীর।
এদের কাজটাই হইলো টেলিগ্রাম আর হোয়াটসঅ্যাপে একটার পর একটা গ্রুপ খোলা, সেইসব গ্রুপে এই মহিলারে অ্যাড করা, আর সকাল থিকা রাত পর্যন্ত তারে কলে রাইখা, এমন সব কাজকারবার করা যাতে সে ভাবে সে এখনো সম্রাজ্ঞী — এ সময়ে কেউ তাকে গান শোনায়, কেউ কবিতা।
কেউ বলে ঢাকার রাস্তায় ৫০ লাখ কর্মী রেডি, কেউ বলে চট্টগ্রাম অলরেডি দখলে, আবার কেউ বলে এয়ারপোর্ট নিতে লাগবে মাত্র ১০ মিনিট।
ওই ৫০ লাখের মধ্যে যে ৪৯ লাখ ৯৫০ এর কোন অস্তিত্ব নাই, আর চট্টগ্রাম যে দখল হইছে শুধু গ্রুপ চ্যাটের ভিতরে, সেই খবর তারে কেউ দেয় না
। হাসিনাও এসব শোনে আর স্বপ্ন বোনে। তার দরবার হইলো এখন টেলিগ্রামে, রাজ্য হোয়াটসঅ্যাপ গ্রুপে, আর প্রজা বলতে যারা ওই মুহূর্তে 'অনলাইন' থাকে
তবে ১৬ ডিসেম্বর বিমানে ফিরতে চাইয়া কাজটা সে একদিক দিয়া ভালোই করছে।
কোন দিক দিয়া, সেইটা ১৭ ডিসেম্বর লিখবো।