গঙ্গা পানি চুক্তির আওতায় গঠিত যৌথ কমিটির বৈঠকে অংশ নিতে চার সদস্যের ভারতীয় প্রতিনিধিদল এখন ঢাকায় অবস্থান করছে। শনিবার (২১ নভেম্বর) থেকে শুরু হয়ে আগামী ২৩ নভেম্বর পর্যন্ত এ বৈঠক চলার কথা রয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) ভারতীয় প্রতিনিধিদলটি বাংলাদেশে আসে। ভারতের যৌথ নদী কমিশনের প্রধান শরদ চন্দ্র প্রতিনিধিদলটির নেতৃত্ব দিচ্ছেন।
১৯৯৬ সালে স্বাক্ষরিত ৩০ বছর মেয়াদি গঙ্গা পানি চুক্তির মেয়াদ আগামী ১২ ডিসেম্বর শেষ হতে যাচ্ছে। তবে বর্তমান চুক্তির মেয়াদ বাড়ানো বা নবায়নের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার এই প্রতিনিধিদলের নেই।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, চুক্তিটি নবায়ন করা হবে, নাকি অন্তর্বর্তীকালীন সময়ের জন্য এর মেয়াদ বাড়ানো হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে দুই দেশের রাজনৈতিক নেতৃত্ব।
এদিকে, বাংলাদেশ বিদ্যমান চুক্তি সরাসরি নবায়নের পরিবর্তে ভারতের সঙ্গে নতুন চুক্তি নিয়ে আলোচনা করতে আগ্রহী।
নতুন চুক্তিতে শুষ্ক মৌসুমে বাংলাদেশের পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করার জন্য সুনির্দিষ্ট ধারা যুক্ত করার ওপর গুরুত্ব দিচ্ছে ঢাকা।
শীর্ষনিউজ