Image description

বেতন বাড়ানোর দাবিতে গাজীপুরে আজও বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। মঙ্গলবার সকাল ৯টার দিকে বিক্ষোভ শুরু করেন তারা। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও ঢাকা-গাজীপুর মহাসড়কে সড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদেরকে ছত্রভঙ্গ করে আইনশৃঙ্খলা বাহিনী।

এর আগে ভোগরা বাইপাস, চান্দনা চৌরাস্তা এলাকার বিভিন্ন কারখানার শ্রমিকেরা সড়কে নেমে আসেন। বিক্ষুব্ধ ওইসব শ্রমিকেরা লক্ষীপুরা ও নলজানি এলাকাসহ আশপাশের কারখানাগুলোর সামনে গিয়ে বিক্ষোভ করতে থাকেন।
এরপর চৌরাস্তা এলাকায় মহাসড়ক অবরোধ করলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদেরকে ছত্রভঙ্গ করে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। বিক্ষুদ্ধ শ্রমিকেরা আবারও বিচ্ছিন্নভাবে সড়কের বিভিন্ন জায়গায় অবরোধ সৃষ্টি করলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।