Image description

আত্মসমর্পণ ছাড়া পলাতক কোনো আসামি পাসপোর্টের জন্য আপিল করতে পারে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে এনেক্স ভবনের সামনে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

শিশির মনির বলেন, মানবিক কারণে ও বাংলাদেশে হুমকি থাকায় ভারত সরকার শেখ হাসিনাকে শর্ত সাপেক্ষে আশ্রয় দিয়েছে। তাই, ভারত সরকারের সিদ্ধান্ত পরিবর্তন না হলে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর সম্ভাবনা নেই।

এই বিষয়ের আরও খবর:
সুপ্রিম কোর্টের এ জ্যেষ্ঠ আইনজীবী বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট ক্যানসেল হয়ে যায় গত বছরের ৭ জানুয়ারি। কারও পাসপোর্ট ক্যানসেল হয়ে গেলে আইন অনুযায়ী আপিল দায়ের করতে হয়। পাসপোর্ট কারও বাতিল হয়ে গেলে পুনরায় পাসপোর্ট ইস্যু করার কোনো দরখাস্ত করা যায় না। একমাত্রা অপশন হলো, আপিল দায়ের করা।

সেই অনুযায়ী শেখ হাসিনার পাসপোর্টের জন্য আপিল করা হয়নি। এর পরের বিষয় হচ্ছে, এই পাসপোর্টের জন্য আপিল করা হচ্ছে আইনি পদক্ষেপ। কোনো পলাতক আসামি আইনের অধীনে কোনো দরখাস্ত করতে পারে না। আইনের অধীনে দরখাস্ত করতে গেলে অবশ্যই তাকে আগে আইনের কাছে আত্মসমর্পণ করতে হবে।এদিকে, নিজ কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে ব্রিফিংয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, শেখ হাসিনা মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত। সুতরাং পাসপোর্ট আইন অনুযায়ী কোনো দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে এটি ইস্যু করার কোনো সুযোগ নেই।

শেখ হাসিনা স্বয়ং ভারতে আছেন কিনা সেটা নিয়ে সন্দেহ আছে-এ কথা উল্লেখ করে চিফ প্রসিকিউটর বলেন, কারণ সেখান থেকে তিনি যত বক্তব্য দিয়েছেন, সেখানে তাকে দেখা যায়নি এবং ভার্চুয়াল বক্তব্যগুলোতে তিনিই কিনা সেটাও স্পষ্ট নয়।

শীর্ষনিউজ