Image description

বাংলাদেশ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল নগরের সদর রোডে আনন্দ মিছিল করেছেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। মিছিলে নেতৃত্ব দেন বরিশাল জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক। এতে অর্ধশতাধিক নেতাকর্মী অংশ নেন।

 

রোববার (৮ নভেম্বর) দুপুরে নগরের সদর রোড এলাকায় মিছিলটি বের করা হয়।

 

এ সময় অংশগ্রহণকারীরা ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’ এবং ‘কে বলে রে মুজিব নাই, মুজিব সারা বাংলায়’সহ বিভিন্ন স্লোগান দেন।

 

মিছিলের ব্যানারে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ এবং যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের ছবি দেখা যায়।

 

এ বিষয়ে জানতে চাইলে বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, আমরা মাঠে আছি। এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।