নাটোরের গুরুদাসপুরে শাকিল হত্যা মামলায় বাদির দেয়া আসামিদের নাম বদল করা হয়েছে এবং শাকিলের মৃত্যুর আগে নেয়া হয়নি কোনো স্টেটমেন্ট, গাফিলতি ছিল পুলিশের বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকালে বৃষ্টিতে ভিজে নিহত ছাত্রদল নেতা শাকিলের কবর জিয়ারত শেষে তার পরিবারে সাক্ষাৎ সময় এসব কথা বলেন তিনি।
গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্য সচিব শাকিল ইসলাম হত্যা মামলায় নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য আব্দুল আজিজের ছেলের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকালে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে নিয়ে পুলিশ ১০ দিনের রিমান্ড আবেদন করেন। পরে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন বলে জানান নাটোরের কোর্ট ইন্সপেক্টর আসমাউল হক।
এর আগে, গত ১৪ অক্টোবর রাত ১০টার দিকে দুর্বৃত্তদের হামলায় আহত হওয়ার ১২ দিন পর ঢাকার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২৬ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে তিনি মারা যান।
তিনি গুরুদাসপুর পৌর সদরের চাঁচকৈড় কাচারিপাড়া মহল্লার রবিউল করিম মিস্ত্রির ছেলে এবং নাটোরের গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্য সচিব।