Image description

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরি নিখোঁজের দিন কীভাবে বাসা থেকে বের হন, সর্বশেষ কী বার্তা পাঠিয়েছিলেন, এসব জানিয়েছেন তার বাবা কে এম এনায়েতুল করিম হেলাল।

তিনি জানান, দুর্ঘটনার দিন বিকেলে মা-বাবার জন্য কেনাকাটা করেছিলেন তাহসিফ। মা হোসনে আরা বিথির সঙ্গেই ছিলেন প্রায় সারা দিন। বাসায় ফেরার পর দ্বীপ নামে এক জুনিয়রের ফোন পেয়ে তিনি বাড়ি থেকে বের হন এরপর তার সঙ্গে পরিবারের সদস্যরা আর যোগাযোগ করতে পারছিলেন না। রাত দেড়টার দিকে ‘মা, আসছি’ বলে শেষবারের মতো মেসেজ দেন তিনি।

শীর্ষনিউজ