Image description

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার পর, পরবর্তী আইনি প্রক্রিয়া ও আসামিদের প্রত্যর্পণ বা সাজা কার্যকরের উদ্দেশ্যে সরকারকে রায়ের আনুষ্ঠানিক কপি পাঠানো হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম।

এছাড়াও ও প্রসিকিউশন টিমের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে যে, ট্রাইব্যুনালের যেকোনো মামলার চূড়ান্ত রায় বা আদেশের পর তা স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সরকারের সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে।

আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ তথ্য জানিয়েছেন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম।

শীর্ষনিউজ