Image description

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দপ্তর সম্পাদকের দায়িত্ব পেয়েছেন সাদিয়া ফারজানা দিনা। দেশের মূলধারার রাজনীতিতে প্রথম নারী দপ্তর সম্পাদক হয়েছেন তিনি।

 

শুক্রবার (২৩ অক্টোবর) এনসিপির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

সাদিয়া ফারজানা দিনার বাড়ি রংপুর। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অর্থনীতি বিভাগের সাবেক ছাত্রী।

 

জানা যায়, সাদিয়া ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন ও আবরার ফাহাদ হত্যার প্রতিবাদসহ বিভিন্ন ছাত্র আন্দোলনে সক্রিয় ছিলেন। ২০১৯ সালের ডাকসু নির্বাচনে তিনি স্বতন্ত্র প্যানেলের কবি সুফিয়া কামাল হল সংসদকে বিজয়ী করার পেছনে অন্যতম ভূমিকা রাখেন।

 

চব্বিশের গণ-অভ্যুত্থানের পর এনসিপির নারীবিষয়ক সম্পাদক এবং পরবর্তী সময়ে দলটির উত্তরাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পালন করেছেন সাদিয়া।

 

সর্বশেষ তিনি ঢাকা মহানগর উত্তরের ভারপ্রাপ্ত সদস্যসচিবের পাশাপাশি দলের দপ্তরের কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখেছেন।