Image description

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, দেশের অর্থনীতি ক্রান্তিকাল অতিক্রম করছে। উত্তরাধিকার সূত্রে আমরা এই ভঙ্গুর অর্থনীতি পেয়েছি। যে কারণে নিম্নবিত্ত ও মধ্যবিত্তের ওপর বড় ধরনের চাপ সৃষ্টি হয়েছে।

তিনি আরও বলেন, ৮০ লাখ থেকে এক কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে গেছে। যে কারণে অনেককে তার নিজের সঞ্চয় ভাঙতে বা ঋণ করতে হয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে মধ্যপ্রাচ্যের সংকট। ফলে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় অর্থনীতির ওপর নতুন চাপ তৈরি করেছে।

বিজ্ঞাপন

বুধবার (২১ অক্টোবর) দুপুরে রাজবাড়ী পৌর মিলনায়তনে জেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা।

অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, ‘ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা, কর না বাড়িয়ে রাজস্ব আয় বাড়ানো এবং মূল্যস্ফীতির হার যাতে দারিদ্র্যসীমার নিচে না চলে যায়, সেজন্য সামাজিক সুরক্ষা কর্মসূচি নেওয়া হয়েছে। এর মধ্যে বিশ্বব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল, এশীয় উন্নয়ন ব্যাংক ও ইসলামী ডেভেলপমেন্ট ব্যাংকের প্রধান ব্যক্তিরা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে অর্থনীতি পরিবর্তনের ব্যাপারে আস্থা প্রকাশ করেছেন।

বিজ্ঞাপন

এসময় উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা পরিষদ প্রশাসক আব্দুস সালাম মিয়াসহ অন্যরা।