Image description

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান জীবনে কখনো মিথ্যা বলেননি দাবি করে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, তিনি কখনো হারাম খাননি এবং কারও হক নষ্ট করেননি।

বুধবার (২১ অক্টোবর) দুপুরে রাজধানীর তোপখানা রোডে ১১ দলের শরিক বাংলাদেশ লেবার পার্টির নতুন কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে গোলাম পরওয়ার এসব কথা বলেন।

তিনি বলেন, চাঁদাবাজি, মস্তানি, খুনসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে ডা. শফিকুর রহমান অনমনীয় ও আপসহীন ভূমিকা রেখে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন।

 

তিনি বলেন, দেশের অস্থিতিশীলতার জন্য ডা. শফিকুর রহমানকে দায়ী করার অর্থ হলো, নিজেদের চাঁদাবাজি, দখলদারি, অপরাধ, মাদক-সন্ত্রাস ও দুর্নীতি আড়াল করার আর কোনো পথ না পেয়ে দেশপ্রেমী বিরোধী দলের ওপর দায় চাপানোর চেষ্টা করা হচ্ছে।