Image description

মুন্সিগঞ্জের শ্রীনগরে দুই বছর বয়সী এক শিশুকে আছাড় মারার অভিযোগ উঠেছে দাদির বিরুদ্ধে। এ ঘটনায় থানায় অভিযোগ করছেন শিশুটির মা।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শ্রীনগর থানায় লিখিত অভিযোগ দেন মা সোনালী আক্তার।

বিজ্ঞাপন

অভিযুক্ত মুক্তা বেগম (৪৫) উপজেলার তন্তর ইউনিয়নের কাননীসার গ্রামের তোফায়েল খানের স্ত্রী।

আহত শিশুটির নাম নাফিন খান। সে অভিযুক্ত দাদি মুক্তা বেগমের বড় ছেলে নিরব খানের সন্তান।

বিজ্ঞাপন

অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে পারিবারিক বিরোধের একপর্যায়ে মুক্তা বেগম তার দুই বছর বয়সী নাতি নাফিন এক নারীর কাছ থেকে ছিনিয়ে নিয়ে মাটিতে ছুড়ে ফেলেন। এতে শিশুটির কোমরে আঘাত লাগে। পরে তার মা ও স্বজনরা শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নেন।

 

শুক্রবার রাতে ঘটনাটির ৩৬ সেকেন্ডের একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পডড়ে।
শিশুটির মা সোনালী আক্তারের অভিযোগ, বিয়ের পর থেকেই শাশুড়ি মুক্তা বেগম তাকে বিভিন্ন সময় মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করে আসছেন। ঘটনার দিন তার ছেলেকে মাটিতে ছুড়ে ফেলার পর কান্নার শব্দ শুনে ছুটে এসে উদ্ধার করেন। এ ঘটনায় তার শ্বশুর ও স্বামী প্রতিবাদ করেননি বলেও অভিযোগ করেন তিনি।

স্থানীয় ইউপি সদস্য মো. ইউসুফ সাগর বলেন, ‘শিশুকে এভাবে ছুড়ে ফেলা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত ও অমানবিক। এ ধরনের ঘটনা কোনোভাবেই কাম্য নয়। ঘটনাটির জন্য আমি অভিযুক্ত ওই নারীর বিচারের দাবি জানাচ্ছি।’

বিজ্ঞাপন