সিরাজগঞ্জের হাটিকুমরুলে ১১ দলের ঢাকা-রংপুর লংমার্চের পথসভা চলাকালে কমপক্ষে ১০টি মোবাইল ফোন হারানোর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সলঙ্গা থানা পুলিশ ঘটনাস্থল থেকে একটি মোবাইল ফোনসহ একজনকে আটক করেছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) হাটিকুমরুল গোলচত্বরে আয়োজিত পথসভায় নেতাদের বক্তব্য চলাকালে হ্যান্ড মাইকে এক ব্যক্তি মোবাইল ফোন হারানোর বিষয়ে ঘোষণা দেন।
তিনি উপস্থিত সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, এরই মধ্যে ১০টি মোবাইল ফোন হারানোর খবর পাওয়া গেছে। বিষয়টি মূল মাইক থেকেও ঘোষণা দেওয়ার জন্য তিনি অনুরোধ করেন।
পথসভায় আসা কয়েকজন জানান, হ্যান্ড মাইকে ১০টি মোবাইল হারানোর কথা জানানো হলেও মোবাইল হারানোর সংখ্যা আরও বেশি বলে ধারণা করা যাচ্ছে।
সলঙ্গা থানার ডিউটি অফিসার বলেন, এখন পর্যন্ত দুটি মোবাইল ফোন হারানোর অভিযোগ পাওয়া গেছে।
সলঙ্গা থানার ওসি আসলাম আলী বলেন, ঘটনাস্থলে কয়েকজন ব্যক্তি মোবাইল হারানোর বিষয়ে মৌখিকভাবে জানিয়েছিলেন। আমরা সেখান থেকে একজনকে মোবাইল ফোনসহ আটক করেছি।
পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তির বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।