Image description

প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে বিদ্যালয় মনিটরিং বা নজরদারি আরও জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে কর্মরত সহকারী মনিটরিং কর্মকর্তাদের প্রতি মাসে সাতটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনের নির্দেশনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক চিঠিতে এ তথ্য জানানো হয়। সব জেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে এ বিষয়ে জানানো হয়েছে।

বিজ্ঞাপন
 

এতে বলা হয়েছে, প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নের লক্ষ্যে পূর্বে জারি করা পরিপত্র অনুযায়ী প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীন মাঠপর্যায়ে ১২ ক্যাটাগরির কর্মকর্তাদের জন্য অফিস ও প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনের মাসিক লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

মাঠপর্যায়ে পরিদর্শন আরও সম্প্রসারণের লক্ষ্যে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে কর্মরত সহকারী মনিটরিং অফিসারদের প্রতি মাসে সাতটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনের প্রমাপ নির্ধারণ করা হলো। নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী সহকারী মনিটরিং কর্মকর্তাদের নিয়মিতভাবে সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করতে হবে।

বিজ্ঞাপন
 

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্যানুযায়ী, দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা সাড়ে ৬৫ হাজারের বেশি। এসব বিদ্যালয়ে কর্মরত শিক্ষক সংখ্যা তিন লাখ ৮৪ হাজার। আর এসব বিদ্যালয়ে অধ্যয়নরত প্রায় এক কোটি কোমলমতি শিশুশিক্ষার্থী।