ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থীদের একটি বাস কক্সবাজার যাবার পথে নিয়ন্ত্রণ পাশের ডোবায় পড়ে যায়।
আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ৬টার দিকে কুমিল্লার দাউদকান্দির জিংলাতলীতে এ ঘটনা ঘটে।
দুর্ঘটনায় আহতরা হলেন, যাওয়াত, ফেরদৌস, কৌশিক, মিরাজ, মুরসালিন, ইমন মৃধা, আরিফ, শফিকুল ইসলাম, মালিহা মেহনাজ, রায়হান, সাজিয়া, তাসপিয়া, আরিফুল ইসলাম, সামিউল, রাজর্ষি, তাসনীম, হুমায়রা, মিলা, নিসা ও তানজিনা। এদের মধ্যে ৯ জনকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় জানায়, শের-ই-বাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা বার্ষিক ভ্রমণের জন্য সোমবার রাতে সেন্টমার্টিন পরিবহনের ৪টি বাস নিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে রওয়ানা হন।
এসময় বাসে থাকা ৪০ জনের প্রায় ২০জন শিক্ষার্থী আহত হয়। সেন্টমার্টিন পরিবহনে বার্ষিক ট্যুরে কক্সবাজার যাচ্ছিল শিক্ষার্থীরা। জানা যায়, চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বাইরে বাসটি উল্টে যায়। গুরুতর আহত ৯ জনকে ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার পর কক্সবাজারের পথে থাকা বাকী ৩টি বাস বরিশালে ফিরে গেছে বলে জানা যায়।
এ বিষয়ে জানতে চাইলে দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়ার সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।