বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান আগামী ১২ সেপ্টেম্বর (শনিবার) বগুড়ায় যাচ্ছেন।
ওই দিন সকাল ৯টায় তিনি বগুড়ার টিএমএসএস মমইন কনভেনশন সেন্টারে বগুড়া মহানগর ও জেলা জামায়াতের রুকন সম্মেলনে বক্তব্য রাখবেন।
এ উপলক্ষে বুধবার (২ সেপ্টেম্বর) রাতে শহরের নবাববাড়ী সড়কস্থ বগুড়া মহানগর জামায়াত কার্যালয়ে দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগর আমির অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেলের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন বগুড়া নগর জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুল হালিম বেগ, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও সেক্রেটারি অধ্যাপক আ স ম আব্দুল মালেক, অধ্যাপক রফিকুল আলম, অ্যাডভোকেট আল আমিন, অ্যাডভোকেট রিয়াজ উদ্দিন, অ্যাডভোকেট শাহীন মিয়া, অ্যাডভোকেট নুরুল ইসলাম আকন্দ, মাওলানা আব্দুল হামিদ বেগ, মাওলানা হেদায়েতুল ইসলাম ও অধ্যক্ষ ইকবাল হোসেন।
সভা শেষে শহর জামায়াতের প্রচার সেক্রেটারী অধ্যক্ষ ইকবাল হোসেন সাংবাদিকদের জানান, বগুড়া শহর ও জেলা জামায়াত রুকন সম্মেলনে ৫ হাজার রুকন (সদস্য) অংশগ্রহণ করবে এবং সম্মেলনে দলটির আমির ডা. শফিকুর রহমান প্রধান অতিথির বক্তব্য রাখেবেন।