কাপ্তাই হ্রদে আশঙ্কাজনকভাবে পানি বৃদ্ধি পাওয়ায় কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট ৩ ফুট করে খুলে দেওয়া হয়েছে।
রোববার (৩০ আগস্ট) সকাল ১০টায় এই তথ্য নিশ্চিত করেন কর্ণফুলী পানিবিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান।
তিনি বলেন,কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট ৩ ফুট করে খুলে দেওয়ায় প্রতি সেকেন্ডে ৫৮ হাজার কিউসেক এবং বিদ্যুৎ উৎপাদনের ৫টি ইউনিটের মাধ্যমে ৩২ হাজার কিউসেক মিলিয়ে সর্বমোট ৯০ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে নিষ্কাশন হচ্ছে।
এর আগে শনিবার রাত ১০টার দিকে গেটগুলো খুলে পানি নিষ্কাশন শুরু করার প্রস্তুতি নেওয়া হয়।
এদিকে হ্রদের পানি কাজে লাগিয়ে বর্তমানে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিটে পূর্ণদমে বিদ্যুৎ উৎপাদন চলছে।