Image description

নারীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্পোরেশনের (বিআরটিসি) উদ্যোগে রাজধানীসহ কয়েক জেলায় বিশেষ ‘মহিলা বাস সার্ভিস’ চালু হয়েছে। পিংক রঙের এই বাস সার্ভিস পরিচালিত হয় নারী চালক ও কন্ডাক্টর দিয়ে। 

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসি ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে ‘মহিলা বাস সার্ভিস পরিচালনা’ কার্যক্রমের উদ্বোধন করেন সড়ক পরিবহণ ও সেতু, রেলপথ এবং নৌপরিবহণ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম ।