Image description
রাজধানীর উত্তরায় প্রধানমন্ত্রীর আত্মীয়ের সোয়া কোটি টাকা লুটের ঘটনায় অস্ত্র ও গুলিসহ ৫ আসামিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দারা।
 
এ ঘটনায় লুটে ব্যবহৃত ৪টি অস্ত্র, ২১ রাউন্ড গুলি এবং নগদ টাকা উদ্ধার করা হয়েছে। গেল ৯ আগস্ট সকাল সাড়ে ১০টা নাগাদ উত্তরার ডিএল ফিলিং স্টেশন থেকে দুবৃত্তরা সোয়া কোটি টাকা ছিনিয়ে নেয়।
 
পাম্পটির অন্যতম মালিক প্রধানমন্ত্রী তারেক রহমানের খালাতো ভাই তাসিন আক্তার হক। এ ঘটনায় থানায় মামলা হলে তদন্ত শুরু করে ডিবি।
 
শুক্রবার (১৪ আগস্ট) পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) একাধিক সূত্র বিষয়টি স্টার নিউজকে নিশ্চিত করেছেন।
 
গোয়েন্দারা বলছেন, ঘটনার আগে একাধিকবার ঘটনাস্থল রেকি করেছে ওই দুর্বৃত্তরা। আশপাশের সিসি ফুটেজ পর্যালোচনা ও তথ্য উপাত্তের সহায়তায় আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার আসামিরা এর আগেও রাজধানীতে মতিঝিলসহ একাধিক ডাকাতির সঙ্গে যুক্ত।
 
এ বিষয়ে আগামীকাল সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবে ডিবি।