Image description

প্রধানমন্ত্রী তারেক রহমানসহ বিএনপি নেতাদের সম্পর্কে অশালীন কটুক্তির প্রতিবাদে রাজধানীতে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার রাতে ঢাকা-৬ আসন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এই মিছিল অনুষ্ঠিত হয়।

মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য প্রকৌশলী ইশরাক হোসেন মিছিলে নেতৃত্ব দেন। পুরান ঢাকার মালিটোলা পার্ক থেকে এই মশাল মিছিলটি শুরু হয়। পরে জিরো পয়েন্ট, নাইটিঙ্গেল মোড হয়ে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের বিপরীতে ভিআইপি টাওয়ারের সামনে গিয়ে শেষ হয়।

এ সময় তারা প্রধানমন্ত্রী তারেক রহমানসহ বিএনপি নেতাদের বিরুদ্ধে অশালীন ও কটূক্তিমূলক বক্তব্যের প্রতিবাদ জানান। পুরো মিছিলজুড়ে বিভিন্ন স্লোগানে প্রতিবাদকারীরা অশালীন বক্তব্য ও রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত কর্মকাণ্ডের বিরুদ্ধে নিজেদের অবস্থান তুলে ধরেন।