Image description

জুলাই মাসে বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। এ মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৩৬ জন আর হাসপাতালে ভর্তি হয়েছেন ৯ হাজার ২০৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু হয়েছে একজনের। এ নিয়ে চলতি মাসে মৃত্যু হলো ৩৬ জনের। আর চলতি বছর মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৫৪ জনে।

গত এক দিনে ডেঙ্গু শনাক্ত হয়েছে ১৫৩ জনের। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১৫ হাজার ৩১০ জনে।

 

 

এদিকে, চলতি বছর মাসের হিসাবে ডেঙ্গুতে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে জুলাইয়ে। এর আগে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দুজন করে মৃত্যু ছিল ডেঙ্গুতে। মে মাসে মৃত্যু হয় একজনের। জুনে মৃত্যু হয় ১৩ জনের। মার্চ ও এপ্রিলে ডেঙ্গু আক্রান্ত কোনো রোগীর মৃত্যুর তথ্য জানায়নি স্বাস্থ্য অধিদপ্তর।

এ ছাড়া, চলতি মাসে ৯ হাজার ২০৬ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এর আগের মাসে অর্থাৎ জুন মাসে ২ হাজার ৯০৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছিল। অন্যদিকে জানুয়ারিতে এক হাজার ৮১, ফেব্রুয়ারিতে ৪০৯, মার্চে ৩৫৩, এপ্রিল ৬৪০ এবং মে মাসে ডেঙ্গু শনাক্ত হয় ৭১৪ জনের।

আগস্টে ডেঙ্গুর প্রকোপ আরও বাড়তে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।