Image description

আগামী ডিসেম্বরের মধ্যে প্রতিটি গ্রামে কিছু ফ্যামিলি কার্ড পৌঁছে যাবে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন। তিনি জানান, সামনের বছর আরো কিছু কার্ড দেওয়া হবে। এভাবে আগামী তিন বছরে সবাই পাবে। কৃষক কার্ডও অনুরূপভাবে দেওয়া হবে।

ডা. জাহিদ আরো বলেন, বর্তমান সরকার অত্যন্ত মানবিক। সরকার প্রত্যেক মানুষের পাশে থাকবে। এক্ষেত্রে শুধুমাত্র আপনাদের সহযোগিতা দরকার।

বিজ্ঞাপন

শুক্রবার নবাবগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার বিধান কান্তি হালদার, ওসি আব্দুল কুদ্দুস, উপজেলা প্রকৌশলী হোসেন আলী, জেলা বিএনপির সহসভাপতি আতিকুর রহমান রাজা, দিনাজপুর বিভাগীয় বন কর্মকর্তা ফাহিম মাসউদ, চরকাই রেঞ্জ কর্মকর্তা আনোয়ারুল ইসলামসহ সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক দলের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

এছাড়া মন্ত্রী ক্ষুদ্র নৃগোষ্ঠীর উপকারভোগীদের মাঝে সেলাই মেশিন, ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষাবৃত্তি এবং দুস্থ ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ করেন। তিনি উপজেলা পরিষদ মিলনায়তনের সৌন্দর্যবর্ধন কাজেরও উদ্বোধন করেন