Image description

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর ঢাকায় বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠক করেছেন।

আজ শুক্রবার সকালে বৈঠকে তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।

মার্কিন দূতাবাসের এক কূটনৈতিক সূত্র সংবাদ সংস্থা ইউএনবিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

 

সূত্রটি জানায়, ‘সকালে রাজধানীর একটি হোটেলে বৈঠকটি অনুষ্ঠিত হয়। আমি শুধু এটুকু বলতে পারি যে এটি একটি ভালো বৈঠক ছিল।’

 

অবশ্য বৈঠকে মার্কিন বিশেষ দূতের সঙ্গে ভারতীয় হাই কমিশনারের ঠিক কী আলোচনা হয়েছে তা জানা যায়নি।

এদিকে আজ শুক্রবার কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর। কাল শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তার সাক্ষাৎ করার কথা রয়েছে।