Image description

ভারতে পালানোর চেষ্টাকালে যশোরের ঝিকরগাছা সীমান্ত থেকে গ্রেপ্তার হওয়া চট্টগ্রামের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল ৪টার দিকে চট্টগ্রাম আদালতে হাজির করা হয়।

 

বিজ্ঞাপন

ফটিকছড়ি থানার একটি হত্যা ও দুটি অস্ত্র মামলাসহ বায়েজিদ থানার একটি মামলায়, মোট চারটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করলে চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১-এর বিচারক সায়মা আফরিন হীমা তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পরিদর্শক (কোর্ট ইন্সপেক্টর) মো. হাবিবুর রহমান।

 

এর আগে সকালে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে যশোর থেকে ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হয়। যশোরের ঝিকরগাছা সীমান্তের ঝুমঝুমপুর এলাকা থেকে তাকে ও তার চার সহযোগীকে গ্রেপ্তার করা হয়।