Image description

সরকারের আলোচনার প্রস্তাব নাকচ করেছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। একইসঙ্গে তারা দাবি আদায়ের আগ পর্যন্ত দিল্লির যন্তর মন্তর থেকে সরবে না বলে সাফ জানিয়েছে।

বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা তাঁর বাসভবনে বুধবার (২২ জুলাই) বৈঠকে বসার জন্য আন্দোলনকারীদের আহ্বান জানান। কিন্তু প্রস্তাব ফিরিয়ে দিয়ে বুধবার সিজেপি জানায়, কোনো আলোচনা হলে, তা যন্তর মন্তরেই হতে হবে। রাজধানীর প্রশাসনিক বৈঠকখানায় বসার কোনো সুযোগ নেই।

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে যন্তর মন্তরে টানা আন্দোলন করছে সিজেপি। ইতোমধ্যে এই আন্দোলনে পুলিশ ব্যাপাক লাঠিপেটা করেছে এবং ধরপাকড় অব্যাহত রয়েছে।

সিজেপির মুখপাত্র সৌরভ দাস জানান, তারা আমাদের সঙ্গে জেপি নাড্ডার বাসভবনে বসতে চেয়েছিলেন। কিন্তু আমাদের বক্তব্য স্পষ্ট– আমরা কারও বাড়ি বা অফিসে যাব না। এখানে ‘জনতা দরবার’ চলছে, মন্ত্রীদের কেউ কথা বলতে চাইলে, তাঁকে এখানে মানুষের কাছে আসতে হবে।

বিজেপি সরকারের আন্তরিকতা নিয়েও প্রশ্ন সিজেপির। সৌরভের ভাষ্যে, আলোচনা হতে হবে যন্তর মন্তরেই। সরকার এখানকার নিরাপত্তা নিয়ে চিন্তিত হলে আমরা কাছাকাছি কোনো নিরপেক্ষ জায়গায় বসতে রাজি আছি। এখন দেখি তারা কি বলে?

তিনি আরও বলেন, সরকারের দাবি মেনে নেওয়ার সদিচ্ছা থাকতে হবে। অর্থহীন আলোচনার জন্য ডাকার মানে নেই। আমাদের সময়ও মূল্যবান। হাজার হাজার মানুষ এখনো প্রতিবাদে অংশ নিচ্ছেন। সরকারকে স্পষ্ট করতে হবে, তারা আদৌ আমাদের সঙ্গে অর্থবহ আলোচনা করতে আগ্রহী কিনা?

 

সিজেপির বিক্ষোভে দিল্লি পুলিশের ‘অহেতুক হামলার’ অভিযোগ আদালতে তোলেন এক আইনজীবী। তিনি পুলিশের হামলা-সংক্রান্ত ভিডিও দেখাতে চাইলে প্রধান বিচারপতি সূর্য কান্ত বলেন, ‘আমাদের সময় নষ্ট করবেন না। আমরা কোনো ভিডিও দেখতে চাই না।’

 

এদিকে, ভারতের সংসদেও সিজেপির প্রতিবাদ নিয়ে ব্যাপক হট্টগোল হয়েছে। রাজ্যসভায় বিরোধীদলীয় নেতা মল্লিকার্জুন খাড়গে সরাসরি বলেছেন, ‘শিক্ষাব্যবস্থা নিয়ে ন্যায্য আলোচনা করতে হলে আগে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ প্রধানকে পদত্যাগ করতে হবে।’

এর আগে পুলিশের মধ্যে ব্যাজবিহীন অবস্থায় বিজেপি-আরএসএসের লোকজন কাজ করছে বলে অভিযোগ করেছেন কংগ্রেস সভাপতি খাড়গে। তিনি বলেন, ‘তারা এদের দিয়ে ছাত্র ও কংগ্রেস নেতাদের ভয় দেখাতে ও হুমকি দিতে চায়। কিন্তু আমরা ভিত হব না, লড়াই চালিয়ে যাব।’

এদিন সংসদের বাইরে সাংবাদিকদের সামনে গণমাধ্যমের ভূমিকা নিয়ে সরাসরি প্রশ্ন তোলেন কংগ্রেস এমপি প্রিয়াঙ্কা গান্ধী, ‘এখন সংবাদমাধ্যমের উচিত সত্যি কথা বলা। আর সত্যিটা দেখানো।’

সংসদে অবশ্য সরকারের তরফে সংসদবিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু বুধবার বলেছেন, নিট প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে আলোচনায় সরকার প্রস্তুত। তবে শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে কোনো স্পষ্ট বক্তব্য দেননি তিনি। এ সময় বিরোধী এমপিরা স্লোগান দিয়ে মোদি সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানান।

যন্তর মন্তরের বিক্ষোভে জমায়েত ক্রমেই বড় হচ্ছে। নানা শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নিচ্ছেন। আন্দোলনে যাতে মানুষ অংশ নিতে না পারেন, সেজন্য বিজেপি নেতৃত্বাধীন সরকার বুধবার সেন্ট্রাল দিল্লির ১৬টি মেট্রো স্টেশন বন্ধ করে দেয়। তবে বিভিন্ন এলাকা থেকে বাসে ও পায়ে হেঁটে যন্তর মন্তরে আসছেন হাজারো মানুষ।

এদিকে, যন্তর মন্তরের আন্দোলন নিয়ে সুপ্রিম কোর্টে অভিযোগ দেওয়া হয়েছে। লাইভ ল-এর প্রতিবেদন অনুযায়ী, সিজেপির বিক্ষোভে দিল্লি পুলিশের ‘অহেতুক হামলার’ অভিযোগ আদালতে তোলেন এক আইনজীবী। তিনি পুলিশের হামলা-সংক্রান্ত ভিডিও দেখাতে চাইলে প্রধান বিচারপতি সূর্য কান্ত বলেন, ‘আমাদের সময় নষ্ট করবেন না। আমরা কোনো ভিডিও দেখতে চাই না।’