Image description

সাতক্ষীরা-৪ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সামাজিক মাধ্যমে একটি ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওটি নিয়ে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। এরই মধ্যে বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) আলোচিত স্বতন্ত্র ভিপি প্রার্থী শামীম হোসেন।

দলটির নাম নিয়ে প্রশ্ন তুলেছেন শামীম হোসেন। বললেন, ‘এখন আমাদের দাবি হতে পারে, জামায়াতে ইসলামী দলটার নামের সঙ্গে ‘ইসলামী’ শব্দটা তুলে দিতে হবে।’

 

 

‘বাংলাদেশে সবচেয়ে বেশি ধর্ম অবমাননা তারা এবং তাদের নেতাকর্মীরাই করে চলেছে। আমাদের বিশ্বাস, তারা ধারাবাহিকভাবে ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনে চলেছে।’—যোগ করেন তিনি।

আজ বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে দেওয়া এক পোস্টে তিনি জামায়াতের এমন সমালোচনা করেন।

এর আগে সোমবার রাতে এক তরুণীর সঙ্গে জামায়াতের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের একটি ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে মুহূর্তেই দেশজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।