Image description

কুমিল্লার মেঘনায় অনিয়মের অভিযোগে একটি হাসপাতালকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে হাসপাতালটির অপারেশন থিয়েটার ও আলট্রাসনোগ্রাম কক্ষ সিলগালা করা হয়েছে।

অর্থদণ্ড পাওয়া প্রতিষ্ঠানটি হলো, উপজেলার মানিকারচর বাজারের নিউ আল-শেফা জেনারেল হাসপাতাল। 

 

 

 

আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমৃতা শারলিন রাজ্জাকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

তিনি জানান, হাসপাতালটির লাইসেন্স নবায়ন করা হয়নি। সেখানে কোনো মেডিকেল অফিসার ছিলেন না। এমবিবিএস চিকিৎসক ছাড়া আলট্রাসনোগ্রাম পরিচালনা, অপারেশন থিয়েটার ও লেবার রুমের প্রয়োজনীয় মানসম্মত পরিবেশ নিশ্চিত না করাসহ একাধিক অনিয়মের প্রমাণ পাওয়া যায়। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট অমৃতার ভাষ্য, জনগণের নিরাপদ চিকিৎসাসেবা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।