সরকার গঠিত বার কাউন্সিলের অ্যাডহক কমিটির সদস্য হলেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
মঙ্গলবার (৩০ জুন) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
১৫ সদস্যের অ্যাডহক কমিটির চেয়ারম্যান থাকবেন বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার ১৯৭২ এর ৪ (২) এ প্রদত্ত ক্ষমতাবলে সরকার এই অ্যাডহক বার কাউন্সিল গঠন করা হয়েছে।
কাউন্সিলের সদস্যরা হলেন, সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন, ব্যারিস্টার মো. বদরুদ্দোজা বাদল, আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার, আইনজীবী জসীম উদ্দীন সরকার, সিনিয়র আইনজীবী এ এইচ এম মুশফিকুর রহমান তুহিন, রাগীব রউফ চৌধুরী, আইনজীবী নাসির উদ্দিন অসীম, আইনজীবী সরকার তাহমিনা বেগম সন্ধ্যা, সিনিয়র আইনজীবী মোহাম্মদ হোসেন লিপু, মোহাম্মদ শিশির মনির, চট্টগ্রামের আইনজীবী মো. নাজিম উদ্দিন চৌধুরী, বগুড়ার আইনজীবী আলী আসগর, ঢাকার আইনজীবী সৈয়দ নজরুল ইসলাম এবং সিনিয়র আইনজীবী মাহফুজুর রহমান মিলন।
প্রজ্ঞাপন অনুযায়ী, অ্যাডহক বার কাউন্সিল আগামী ১ জুলাই থেকে ৩০ জুন ২০২৭ পর্যন্ত এক বছরের জন্য দায়িত্ব পালন করবে।