Image description

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প ও প্রাণহানির ঘটনায় সমবেদনা জানিয়েছেন দেশের জনপ্রিয় আলেম ও আলোচক আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। একই সঙ্গে এই ঘটনাকে বাংলাদেশের জন্য সতর্কবার্তা হিসেবে উল্লেখ করে বাংলাদেশের অপরিকল্পিত নগরায়ণ ও ভূমিকম্প ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আগাম ও যথাযথ প্রস্তুতি গ্রহণ করার অনুরোধ জানিয়েছেন।

বৃহস্পতিবার (২৫ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে শায়খ আহমাদুল্লাহ লিখেছেন:

বিজ্ঞাপন

“ভেনেজুয়েলার স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে প্রায় এক লক্ষ মানুষের হতাহতের আশংকা! ক্ষতিগ্রস্তদের জন্য সমবেদনা। 

মহান আল্লাহর বিশাল সৃষ্টি ও মহাশক্তির সামনে আমরা কত ক্ষুদ্র ও অসহায়! কেয়ামতে এভাবেই আমাদের তিল তিল করে গড়ে তোলা স্থাপনা, সম্পদ ও আয়োজন মুহূর্তেই ধূলিসাৎ হয়ে যাবে—এ যেন তারই একটি নমুনা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এসব ঘটনা আমাদের জন্য সতর্কবার্তা। বাংলাদেশে অনেক দিন ধরেই ছোট ছোট ভূমিকম্প হচ্ছে। জনবহুল ও অপরিকল্পিত নগরায়নের এই শহরে যদি অমন ভয়াবহ ভূমিকম্প হয়, তাহলে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে তা আল্লাহই ভালো জানেন।

আসুন, আমরা আল্লাহর দিকে ফিরে আসি, নির্মাণ ও নিরাপত্তাবিধি মেনে চলি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দুর্যোগ থেকে বাঁচার আগাম ও যথাযথ প্রস্তুতি গ্রহণ করার অনুরোধ জানাই।”