Image description

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতা লক্ষ্য করায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৬ জেলায় সেনা মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি৷

 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি, সরকার সবসময় তৎপর থাকবে৷

বিজ্ঞাপন

তিনি বলেন, আগের তুলনায় বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে৷ সভাসমাবেশ করা বিরোধী দলের গণতান্ত্রিক অধিকার, এতে গণতন্ত্র বিকশিত হচ্ছে৷

মন্ত্রী বলেন, প্রয়োজনীয় ক্ষেত্রে আইন-শৃঙ্খলা বাহিনীর শক্তি বাড়াতে হয়৷ এখন সেনাবাহিনী মোতায়েন ইন্টেলিজেন্স এর তথ্যের ভিত্তিতে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের অপতৎপরতা রুখতে মোতায়েন হয়েছে৷

এর আগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী কেন্দ্র করে সেনা মোতায়েনের জন্য চিঠি দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আজ রাজনৈতিক শাখা-২ থেকে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারকে চিঠি দেওয়া হয়।