Image description

আফগানিস্তানের বিভিন্ন অঞ্চলে সরকারি কর্মচারীদের জন্য স্মার্টফোন ব্যবহার বন্ধের নির্দেশ জারি করা হয়েছে। বুধবার দেশটির সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা এ বিষয়ে একটি আদেশ দেন, যেখানে ১৭ জুন থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়।

আদেশ অনুযায়ী, সব সরকারি কর্মচারীকে স্মার্টফোন ব্যবহার সম্পূর্ণভাবে বন্ধ করতে বলা হয়েছে। বিষয়টি নিয়ে একটি চিঠিও গত সপ্তাহে সর্বোচ্চ আদালতের প্রতীকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

চিঠিতে উল্লেখ করা হয়, প্রদেশভিত্তিক সব বিভাগীয় প্রধানকে নির্দেশ দেওয়া হয়েছে যেন তারা অধীনস্থ সব কর্মচারীকে এই নিষেধাজ্ঞা সম্পর্কে অবহিত করেন। সামরিক ও বেসামরিক—দুই বিভাগের কর্মচারীরাই এর আওতায় থাকবেন।

নির্দেশনায় বলা হয়েছে, এই নিষেধাজ্ঞা থেকে ছাড় দেওয়ার ক্ষমতা কেবল সর্বোচ্চ নেতার হাতেই থাকবে।

এ বিষয়ে আফগান সরকারের মুখপাত্রদের কাছে মন্তব্য জানতে চাওয়া হলেও তারা কোনো প্রতিক্রিয়া জানাননি।

শীর্ষনিউজ