Image description

কারাবন্দি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান, তার স্ত্রী বুশরা বিবি এবং তাদের আইনজীবীদের মধ্যে বৈঠকের ব্যবস্থা করতে সংশ্লিষ্ট প্রশাসনকে নির্দেশ দিয়েছে ইসলামাবাদ হাইকোর্ট। সাত দিনের মধ্যে এ বৈঠকের সুযোগ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর উদ্দেশ্য হলো ১৯০ মিলিয়ন পাউন্ড দুর্নীতি মামলায় তাদের সাজার বিরুদ্ধে আপিল সহজতর করা।

 

বৃহস্পতিবার ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি সরদার মুহাম্মদ সরফরাজ ডোগার ও বিচারপতি মুহাম্মদ আসিফকে নিয়ে গঠিত ডিভিশন বেঞ্চ অ্যাডভোকেট জেনারেল ইসলামাবাদকে এই নির্দেশ দেন।

 
 

শুনানি চলাকালে ইমরানের আইনজীবী ব্যারিস্টার সালমান সাফদার আদালতকে জানান, ইমরান খানের প্রধান আইনজীবী ব্যারিস্টার সালমান সফদার আদালতে জানান, রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে বন্দি ইমরান খানের সঙ্গে বারবার চেষ্টা করেও দেখা করতে দেওয়া হচ্ছে না। এ কারণে আপিল করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা গ্রহণ ও ওকালতনামায় স্বাক্ষর করানো সম্ভব হচ্ছে না।

ইমরানের আইনজীবীর বক্তব্য শোনার পর সাত দিনের মধ্যে ইমরান ও বুশরার নিজ নিজ আইনজীবীর সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশ দেয় আদালত।

আল-কাদির ট্রাস্ট বা ১৯০ মিলিয়ন পাউন্ড দুর্নীতি মামলায় বিচারিক আদালত ইমরান খানকে ১৪ বছর এবং বুশরা বিবিকে ৭ বছরের কারাদণ্ড দেয়। এই দণ্ডের বিরুদ্ধে তারা ইসলামাবাদ হাইকোর্টে আপিল করেছেন।

সূত্র: ডন