Image description

জুলাই গণঅভ্যুত্থানের সময় শিক্ষার্থীদের ওপর হামলায় সম্পৃক্ততার অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ১৩ জন শিক্ষককে শাস্তি দেওয়া হয়েছে। সোমবার (১৫ জুন) বিকেল ৪টা থেকে আজ মঙ্গলবার ভোর পৌনে ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে টানা ১৩ ঘণ্টার সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। অভিযুক্ত ১৯ শিক্ষক ও দুই কর্মকর্তার মধ্যে একজন শিক্ষককে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। ৯ শিক্ষক ও একজন কর্মকর্তাকে পদাবনতি ও বেতন অবনমন করা হয়।

এ ছাড়া দুই শিক্ষককে সতর্কীকরণ এবং সাতজন শিক্ষক ও একজন কর্মকর্তাকে অব্যাহতি দেয়া হয়েছে অভিযোগ থেকে। পাশাপাশি তৎকালীন ভিসি, প্রো-ভিসি (প্রশাসন) ও কোষাধ্যক্ষের বিরুদ্ধে পৃথক তিনটি স্ট্রাকচার কমিটি গঠন হবে বলেও জানানো হয়েছে।