Image description

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনোই একসঙ্গে চলতে পারে না। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা হবে এবং সাংবাদিকদের অধিকার রক্ষায় দলটি অঙ্গীকারবদ্ধ থাকবে।

মঙ্গলবার (১৬ জুন) সকালে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)-এর যৌথ উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আলোচনা সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী বলেন, ‘বিএনপি যতবার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিল, ততবারই দেশে সংবাদমাধ্যমের স্বাধীনতা তুলনামূলকভাবে বেশি নিশ্চিত ছিল।’

একই সাথে গণমাধ্যমের অভ্যন্তরীণ সংকট নিয়ে কথা বলতে গিয়ে তিনি অভিযোগ করেন, গণমাধ্যমের মালিকপক্ষ অনেক ক্ষেত্রে সংবাদকর্মীদের ওপর অন্যায় ও বৈষম্যমূলক আচরণ করছে, যা অনভিপ্রেত।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। গণমাধ্যমের সংস্কার ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তিনি বলেন, ‘গণমাধ্যম কমিশন গঠন ফ্যাসিবাদ-পরবর্তী বাংলাদেশে সবচেয়ে শক্তিশালী ও কার্যকর প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হবে।’

জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এই যৌথ আলোচনা সভায় বিএফইউজে ও ডিইউজে-এর শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং জ্যেষ্ঠ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 

শীর্ষনিউজ