প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য মন্ত্রণালয় সংক্রান্ত উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানকে ভারতে ঢুকতে দেয়নি দিল্লির বিমানবন্দর কর্তৃপক্ষ।
তিনি রোববার দিল্লিতে ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের উর্ধতন কর্মকর্তাদের একটি সম্মেলনে অংশ নিতে গিয়েছিলেন। দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের একটি সূত্রের খবর অনুসারে, বিমানবন্দর কর্তৃপক্ষ জাহেদ উর রহমানকে দিল্লিতে প্রবেশের অনুমতি দিতে অস্বীকৃতি জানায়।
সূত্র জানায়, উপদেষ্টা জাদে উর রহমান সবুজ পাসপোর্টে সার্ক ভিসা স্টিকার নিয়ে ভারতে গিয়েছিলেন। তবে ভারতীয় ইমিগ্রেশন এই ভিসা গ্রহণ করেনি।
সে সময় দিল্লি থেকে ঢাকার কোনো ফিরতি ফ্লাইট না থাকায় জাহেদ উর রহমান শ্রীলংকার কলম্বো চলে যান।