Image description

ভারতের রাজধানী দিল্লির মালব্য নগরের একটি রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বিদেশি নাগরিকসহ অন্তত ২৪ জনের মৃত্যু হয়েছে। বুধবার (৩ জুন) সকাল পৌনে ১০টার দিকে দক্ষিণ দিল্লির জনবহুল এলাকার লেমন গ্রিন রেস্তোরাঁয় ওই অগ্নিকাণ্ডে পাঁচ বাংলাদেশি আহত হয়েছেন বলে জানিয়েছে দিল্লীর বাংলাদেশ হাইকমিশন। তবে তাৎক্ষণিকভাবে হাইকমিশন আহতদের পরিচয় জানাতে পারেনি।

হাইকমিশন জানিয়েছে, এখন পর্যন্ত পাঁচ বাংলাদেশি নাগরিক আহত হয়েছে বলে জানা গেছে। তাদের মধ্যে তিন জন সাকেতের ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন এবং আরও দুজন সফদরজং হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। হাইকমিশন ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে এবং তাদের অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

এ ঘটনায় শোক প্রকাশ করে হাইকমিশন আরও জানায়, শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা এবং এই মর্মান্তিক ঘটনায় ক্ষতিগ্রস্তদের প্রতি আন্তরিক সমবেদনা জানাই। আমরা আহতদের দ্রুত আরোগ্য কামনা করি এবং উদ্ধার ও আপৎকালীন উদ্ধার কর্মীদের নিরলস প্রচেষ্টার প্রশংসা করি।

শীর্ষনিউজ/