জধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের শিশু রামিসা হত্যা মামলায় আত্মপক্ষ সমর্থন শুনানিতে আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তার নিজেদের নির্দোষ দাবি করেছেন।
আজ বুধবার (৩ জুন) ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালতে আদালতে এই দাবি করেন। এদিন সকালে কড়া নিরাপত্তায় সোহেল ও স্বপ্নাকে আদালতে হাজির করা হয়। এরপরে তাদের উপস্থিতিতে আত্মপক্ষ সমর্থনের শুনানি হয়। শুনানির প্রথমে আসামিদের বিচারক ১৬ জন সাক্ষীর জবানবন্দি পড়ে শোনান।
সোহেল আদালতকে বলেন, আমি নির্দোষ, খালাস চাই। আমার একটা ছাওয়াল আছে আমাকে মাফ করে দেন। আমার সঙ্গে ছিল ডলার। ওকে কেউ দেখে নাই স্যার। ওরে ধরেন স্যার। আমার পাপের শাস্তি আমারে দেন। আরেকটা কথা আমার বউ নির্দোষ। এ সময় বিচারক তাকে থামিয়ে বলেন, ‘আপনারটা আপনি বলেন।’ এরপর সোহেল নিজেকে নির্দোষ দাবি করেন।
স্বপ্না আদালতে আত্মসমর্পণে জানান, ‘আমি কিছু করিনি।’ এ সময় আদালত তাকে উদ্দেশ্য করে বলেন, ‘দরজা কেন খুলেননি।’ এর কোনো ব্যাখ্যা দিতে চান কিনা। এ সময় তাকে সতর্ক করে আদালত বলেন, ‘আপনার স্বামীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে যে শাস্তি তার হবে, একই শাস্তি আপনারও হবে।’ এরপর স্বপ্না আবারও বলেন, ‘স্যার আমি নির্দোষ, আমি কিছু করিনি।’