Image description

গোপালগঞ্জে প্রথম শ্রেণি পড়ুয়া সাত বছর বয়সি এক মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

শুক্রবার (২৯ মে) রাতে গোপালগঞ্জ শহরতলীর বিসিক শিল্প নগরীর মধুমতি বেকারির দোতলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার শফিকুল মোল্লা বাগেরহাটের মোল্লাহাট উপজেলার ভান্ডারখোলা গ্রামের বাসিন্দা এবং মধুমতি বেকারির কর্মচারী।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যার পর শিশুটি তার বাসার কাছাকাছি থানাপাড়া এলাকায় দাদার বাসায় যাচ্ছিল। পথে বিসিক ব্রিজের ওপর থেকে তাকে টাকা ও খাবারের লোভ দেখিয়ে ডেকে নেয় শফিকুল। মধুমতি বেকারির দোতলায় নিয়ে শিশুটিকে ধর্ষণ করা হয়। শিশুটি চিৎকার করতে গেলে শফিকুল তার মুখে বালিশচাপা দিয়ে নির্যাতন চালায়।

 

স্থানীয়রা জড়ো হয় শফিকুলকে আটকে রেখে পুলিশে খবর দেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে হেফাজতে নেয়। শিশুকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠানো হয়।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) নয়ন চন্দ্র দেবনাথ জানান, অভিযুক্তকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়া গেছে। অভিযুক্ত ঘটনা স্বীকার করেছেন। শনিবার অভিযুক্তকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।