Image description

র‌্যাব-৭-এর অধিনায়ক কর্নেল হাফিজুর রহমান বলেছেন, জঙ্গল সলিমপুরের সন্ত্রাসীরা পাহাড়ি দুর্গম এলাকার সুযোগ নিচ্ছে। বারবার হামলা করলেও প্রশাসন পৌঁছাতে দেরি হওয়ায় তারা পালিয়ে যাচ্ছে। তবে সন্ত্রাসীদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আরো তৎপর হচ্ছে। শিগ্‌গির সব সন্ত্রাসীকে আইনের আওতায় আনা হবে।

সোমবার দুপুরে আলীনগরে অভিযান শেষে তিনি এসব কথা বলেন।

এ সময় হাফিজুর রহমান বলেন, ‘গতকাল রোববার ১২-১টা মধ্যে আমাদের আলীনগরের ক্যাম্পে দেড়শ সদস্য ছিলেন। এর মধ্যে পুলিশ, র‌্যাব, এপিবিএনের সদস্যও ছিলেন। তারা ক্যাম্পের বাইরে থাকায় হঠাৎ করে সন্ত্রাসীরা হামলা চালায়। এ সময় তারা ক্যাম্পটি ভেঙে দিতে চায় এবং ককটেলের বিস্ফোরণ ঘটায়। তবে আমাদের সদস্যরা মুহূর্তেই তাদের প্রতিরোধ করেছেন।’