Image description

কমলাপুরে ঘরমুখো মানুষ

শুরু হয়েছে ঈদের ছুটি। নাড়ির টানে বাড়ি ফিরছেন মানুষ। রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে বেড়েছে ঘরমুখো মানুষের ভিড়। কমলাপুর থেকে মানুষের ঘরে ফেরার খবরাখবর জানাচ্ছেন আগামীর সময় প্রতিবেদক তৈবুর তানভীর

  1.  
    ৪৩ মিনিট আগে(১০:২১)
     

    ট্রেন কখন প্লাটফর্মে আসবে সেটি জানতে সবাই আগ্রহ নিয়ে তাকিয়ে আছে ‘ইনফরমেশন ডিসপ্লে’ এর দিকে। ছবি: আগামীর সময়

    কখন আসবে ট্রেন, ‘ইনফরমেশন ডিসপ্লেতে’ চোখ

     

  2.  
    এক ঘণ্টা আগে(১০:০৫)
     

    বাবার সঙ্গে শিশু মানহা। ছবি: আগামীর সময়

    ‘দাদা-দাদু অপেক্ষা করছে, অনেক মজা হবে’

    ঈদের ছুটি কাটাতে বাবা-মায়ের সঙ্গে গ্রামের বাড়ি যাচ্ছে শিশু মানহা। এখনো স্কুলে ভর্তি হয়নি সে। অনেকদিন পর মানহা যাচ্ছে ঠাকুরগাঁওয়ের দাদা বাড়িতে।

    ‘অনেকদিন পরে দাদা-দাদুর সাথে দেখা হবে। দাদা-দাদু আমার জন্য অপেক্ষা করছে। ঈদে অনেক মজা হবে’, একতা এক্সপ্রেস ট্রেনের জন্য বাবা-মায়ের সঙ্গে অপেক্ষা করতে করতে বলছিল মানহা। ট্রেনটি ছেড়ে যাওয়ার কথা রয়েছে ১০টা ১৫ মিনিটে।

  3.  
    এক ঘণ্টা আগে(০৯:৪৪)
     

    ছবি: আগামীর সময়

    কমলাপুরে দেরিতে ছাড়ছে ট্রেন

    ট্রেনে ঈদযাত্রার দ্বিতীয় দিন আজ সোমবার ট্রেন ছেড়ে যাচ্ছে কিছুটা দেরিতে। চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ঢাকা থেকে সকাল ৬টা ৪৫ মিনিটে ছেড়ে যাওয়ার কথা ছিল। তবে ট্রেনটি কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে প্রায় ১ ঘণ্টা ২০ মিনিট দেরিতে ছেড়েছে।

    এছাড়া মহানগর প্রভাতী ৭ টা ৪৫ মিনিটে কমলাপুর ছাড়ার কথা থাকলেও ৮টা ১৫ মিনিটে রওনা হয়েছে। বুড়িমারী এক্সপ্রেস ছেড়েছে ১০ মিনিট দেরিতে। রংপুরগামী রংপুর এক্সপ্রেস ৯টা ১০ মিনিটে ছাড়ার কথা থাকলেও টেন ছাড়ার সম্ভাব্য সময় দেওয়া হয়েছে ১০টা ৪৫ মিনিট।

  4.  
    ২ ঘণ্টা আগে(০৯:২৪)
     

    ট্রেনের জন্য অপেক্ষা করছেন মোঃ রাকিবুল হাসান। ছবি: আগামীর সময়

    প্রথমবারের মতো ট্রেনে বাড়ি যাচ্ছেন রাকিবুল

    প্রথমবারের মতো ট্রেনে ঈদযাত্রার অভিজ্ঞতা নিতে কমলাপুর স্টেশনে এসেছেন মোঃ রাকিবুল হাসান। ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ুয়া এই শিক্ষার্থী যাবেন সিরাজগঞ্জ। জামালপুর এক্সপ্রেস ট্রেনটি ১০টায় কমলাপুর স্টেশন থেকে ছেড়ে যাওয়ার কথা। কিন্তু ট্রেন যাতে মিস না হয় তাই এক ঘণ্টা আগেই এসে অপেক্ষা করছেন স্টেশনে।

    তার ভাষ্য, প্রথম ট্রেন ভ্রমণের অভিজ্ঞতা মনে হচ্ছে ভালোই হবে। তবে টিকেট কাটতে বেশ বেগ পোহাতে হয়েছে। তিনটি ফোন নিয়ে একসাথে টিকিট কাটতে ঢুকেছিলাম, শুধুমাত্র একটি টিকিট কাটতে পেরেছি। এক মিনিটের মধ্যেই দেখি টিকিট শেষ।