Image description

মো. সিরাজুল ইসলামকে সভাপতি এবং মো. ইমরান হাসান রাহুলকে সাধারণ সম্পাদক করে ঘোষণা করা হয়েছে জাগপা ছাত্রকাফেলা ঢাকা মহানগরের ১২ সদস্যবিশিষ্ট নতুন আংশিক কমিটি।

আজ শনিবার (২৩ মে) বিকেলে জাগপা ছাত্রকাফেলার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এ তথ্য।

কমিটির অন্যরা হলেন সহ-সভাপতি মো. মাহিন চৌধুরী, খোন্দকার রামিম আহমেদ; যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম শান্ত, সাংগঠনিক সম্পাদক মো. সাইম আলম, দপ্তর সম্পাদক মো. আবু রায়হান, প্রচার সম্পাদক মো. হৃদয়, ছাত্রী বিষয়ক সম্পাদক মিথিলা আক্তার মীম।

এছাড়া কমিটিতে মো. শাহিন আলম তুষার, মো. আবু বক্কর সিদ্দিক ও মো. হাসান আহমেদ হৃদয়কে করা হয়েছে কার্যনির্বাহী সদস্য।