Image description

হাম, ধর্ষণ ও শিশু মৃত্যুর প্রতিবাদ এবং দ্রুত বিচারের দাবিতে কাফনের কাপড় পরে ও মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন করেছেন বিভিন্ন পেশাজীবী ও সংস্কৃতিজনরা। শনিবার (২৩ মে) বিকেলে রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় প্রতিবাদী শিল্পী জনতার ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

‘এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি—নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার’ স্লোগানে সড়কের পাশে অবস্থান নেন অংশগ্রহণকারীরা। এ সময় তারা বিভিন্ন প্রতিবাদী প্ল্যাকার্ড হাতে নিয়ে প্রতিবাদ জানান। পথচারীরাও শিশু নির্যাতন ও মৃত্যুর ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন।

আয়োজকদের পক্ষে চলচ্চিত্র নির্মাতা ও শিল্পী ফজলুল কবির তুহিন বলেন, ‘সামাজিক দায়বদ্ধতা থেকেই এই কর্মসূচি পালন করা হয়েছে।

 

মানববন্ধনে আরো অংশ নেন সাংবাদিক আনিস আলমগীর, জয় প্রকাশ সরকার, চিত্রশিল্পী মনিরুজ্জামান, কামাল পাশা চৌধুরী, ফারুক হোসেন খান, অধ্যাপক ফাহমিদা হক কলি, স্বকৃত নোমান, মোজাফফর হোসেন, নির্মাতা আবু রেজোয়ান ইউরেকা, রুশো রকিব, সাইফ আহমেদ, অভিনেতা সাজ্জাদ রেজা, আলোকচিত্রী বারীণ ঘোষ, আফরোজা চৈতী, তমাল মাহবুব, অভিনয় শিল্পী দ্বীপান্বিতা মার্টিন, আবৃত্তিশিল্পী বেলায়েত হোসেন ও নায়লা তারান্নুমসহ প্রমুখ।

মানববন্ধনের পাশাপাশি সেখানে প্রতিবাদী চিত্রাঙ্কনও অনুষ্ঠিত হয়।