Image description

খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২০ মে) ভোর ৬টার দিকে হাসপাতালের প্রধান ভবনের তৃতীয় তলায় এই দুর্ঘটনা ঘটে।

পুরো হাসপাতালে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক রোগী ও তার স্বজন শয্যা ছেড়ে রাস্তায় অবস্থান নেন। সাময়িক স্বাস্থ্যসেবা কার্যক্রম বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক সরকার মাসুদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। ক্ষয়ক্ষতির পরিমাণ ও সঠিক কারণ অনুসন্ধান করা হচ্ছে।

খুমেক হাসপাতালের প্রধান ভবনের তৃতীয় তলায় অপারেশন থিয়েটার (ওটি) পুড়ে গেছে। ছবি: সংগৃহীতখুমেক হাসপাতালের প্রধান ভবনের তৃতীয় তলায় অপারেশন থিয়েটার (ওটি) পুড়ে গেছে। ছবি: সংগৃহীত

এ ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি। তবে নাম প্রকাশ না করার শর্তে কয়েক কর্মচারীরা জানান, হাসপাতালের প্রধান ভবনের তৃতীয় তলায় অপারেশন থিয়েটারে (ওটি) আগুন লাগে। ভোরে এটি তালাবদ্ধ ছিল।